বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি: ৪ দিনের টানা বর্ষণ ও পাহাড়ী পানির ঢলে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার নিম্মাঞ্চল প্লাবিত হয়ে অচল হয়ে পড়েছে জনজীবন। লোহাগাড়ার উপর দিয়ে প্রবাহিত বিভিন্ন খাল ও ছড়ার পানি দু’কুল উপচে পড়ে পুকুর ও খাল-বিল একাকার হয়ে গেছে। অনেক গৃহস্থের পুকুর ও মৎস্য প্রকল্প ডুবে বের হয়ে গেছে মাছ। ফলে, পুকুর ও মৎস্য প্রকল্পের মালিকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। প্লাবিত এলাকার মানুষ জাল দিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।

লোহাগাড়া ইউনিয়নের শাহ্পীর রোড ও পোস্ট অফিস সড়ক পানিতে ডুবে লোকজনের চলাচল মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, টংকাবতি নদী ও ডুলু খালের পানিতে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এলাকার রাজঘাটা রোড ও আমির খান চৌধুরী পাড়া-ঘোনাপাড়া রোড ভেঙ্গেছে। অত্র ইউনিয়নের প্রায় ১’শ কাঁচা বসতঘর ভেঙ্গে গেছে।

পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, এলাকার বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেছে। পদুয়া নাওঘাটা ধোয়ারটেক এলাকায় হাঙ্গরখালের ভাঙ্গনে প্লাবিত হয়ে এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, এলাকার এমচর হাট প্লাবিত হয়েছে নিকটস্থ ডলুখালের পানিতে। দোকানদারদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। দরবেশ ডিসি রোডের পুটিবিলার দু’স্থানে পানিতে তলিয়ে গেছে।

বিশ^স্তসূত্রে জানা যায়, আধুনগর ইউনিয়নের ডলুখালের পানি দু’কুল উপচে পড়ে নিম্মাঞ্চল তলিয়ে গেছে। সিপাহী পাড়া ও শাহ্ মজিদিয়া সড়ক ভেঙ্গে এলাকার মানুষের যোগাযোগ অচল হয়ে পড়েছে। চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাবাসীকে।

চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ইউনিয়নের সাতগড় ও ফারেঙ্গা গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সাতগড় এলাকায় হাতিয়ার খালের ভাঙ্গণে ব্যাপক ক্ষতি হয়েছে। কলাউজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, টংকাবতি নদীর পানিতে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, এলাকার রাজঘাটা, মাইজবিলা, বাইয়ার পাড়াসহ বিভিন্ন স্থানে সড়ক ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে জনজীবন হয়ে পড়েছে।

টানা বর্ষণের কারণে এলাকার খেটে খাওয়া মানুষজন কাজ করতে পারছে না। এলাকা উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনসহ এলাকার হাটবাজারগুলোতে মানুষজনের যাতায়ত একেবারেই কম। ফলে, রিক্সা চালকদেরও আয় উর্পাজন কমে গেছে। এতে তাদের সংসারের ব্যয়ভার বহনে হিমশিম খেতে হচ্ছে।