ঢাকা ব্যুরো: তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি সর্ম্পকে মন্তব্য করে বলেছেন, বিএনপির রাজনীতি শুধু বেগম খালেদার জিয়ার স্বাস্থ্য ও তারেক জিয়ার মুক্তির দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি শুধুমাত্র খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি এ দুটি নিয়েই ব্যস্ত। তাদের রাজনীতি দুটির মধ্যেই সীমাবদ্ধ। এর থেকে বের হতে পারছে না তারা। খালেদা জিয়ার হাতে যদি একটু ব্যথা বেশি হয় তখন বিএনপি তা নিয়ে কথা বলে। খালেদা জিয়ার গায়ের তাপমাত্রা যদি একটু বেড়ে যায় তা নিয়ে কথা বলে। আর তাদের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার হাঁটুর ব্যথা ও শরীরের তাপমাত্রা মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমি আশা করব তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন।’
তিনি বলেন, ‘বিএনপির আজকে জনগণকে নিয়ে কোনো চিন্তা নেই। শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ আছে। বিএনপি শুধু খালেদা জিয়াকে বাঁচাতে চায়, কিন্তু দেশের মানুষকে বাঁচাতে চায় না। খালেদা জিয়া শুধু রং চং মাখতে পারে না। অথচ সবকিছুই ঠিক আছে।’