চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫’শ বোতল ফেন্সিডিল, ১৮০ বোতল এস্কাপ সিরাপ ও মাইক্রোবাসসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার (০৪ আগস্ট)রাতে সদর মডেল থানাধীন ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারস্থ অহিদ গাজী মার্কেটের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের উপর হ’তে উল্লেখিত মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন-মোঃ আতিকুর রহমান দীপু (৪২)।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম দি ক্রাইমকে জানায়, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই কামরুল হাসান কায়কোবাদ এবং সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলার সদর মডেল থানাধীন ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারস্থ অহিদ গাজী মার্কেটের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান দীপু (৪২), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-মৃত গুলেনুর বেগম, সাং-সফর মালী, দক্ষিণ কল্যানদী, বসু মিজি বাড়ী, থানা-সদর, জেলা-চাঁদপুর, বর্তমানে-কুতুব আইল, কাঠেরপুল, শেখ ম্যানসন, নীচতলা, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জকে ৫০০ বোতল ফেন্সিডিল, ১৮০ বোতল এস্কাপ সিরাপ ও একটি মাইক্রোবাসসহ আসামী মোঃ আতিকুর রহমান দীপু (৪২) কে গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করা হয়েছে।