চন্দনাইশ প্রতিনিধি:  চন্দনাইশ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শনিবার (০৫ আগস্ট) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা জন্মদিন উদযাপন করা হয়।

উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিমরান মোহাম্মদ সায়েক।

উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গরা।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিমরান মোহাম্মদ সায়েক এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

সভায় ইউএনও জিমরান মোহাম্মদ সায়েক বলেন, চিরতারুণ্যের প্রতীক শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তি বাহিনীর গেরিলা যুদ্ধের অন্যতম সংগঠক। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও শেখ কামাল খুবই সাধারণ জীবনযাপন করতেন। তিনি ছিলেন একাধারে সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক। তিনি যেমন ছায়ানটে সেঁতার বাজিয়েছেন, তেমনি আবাহনী ক্রীড়াচক্র নামক ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এছাড়া বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটার ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক। তারুণ্যের প্রতীক শেখ কামাল বেঁচে থাকলে হয়তো বর্তমান বাংলাদেশ যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আরও আধুনিক ও প্রগতিশীল অবস্থানে আসীন থাকতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুসহ পুরো পরিবারের সঙ্গে শেখ কামালকেও আমরা হারিয়েছি।

উল্লেখ্য, ১৯৪৯ সালের ৫ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা-মা ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করে পাপিষ্ঠ ঘাতকেরা। মাত্র ২৩ বছর বয়সে দেশের প্রথম আধুনিক ক্লাবের জন্ম দিয়েছিলেন শেখ কামাল। তার হাতে ১৯৭২ সালে গড়া আবাহনী লিমিটেড এখন পর্যন্ত দেশে ও দেশের বাইরে ব্যাপক সুনাম অর্জন করে চলছেন। পরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালসহ তাঁর পরিবারের আত্মার শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।