নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার লালদিঘী পাড় থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- বাঁশখালী থানার বাগমারার ইদ্রিস আলীর ছেলে মো. আবদুল্লাহ (৩২), সাতকানিয়া থানার পূর্ব বাজালিয়ার ইউসুফ জালালের ছেলে আহম্মদ নবী ও সাতকানিয়ার দক্ষিণ ঢেমশার মো. হোসেনের ছেলে কায়সার হামিদ (২৩)। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরিফুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টায় লালদিঘী পাড় থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।