আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা বটতলী শাহ মোহছেন আউলিয়া ( রহ)( ডিগ্রী) কলেজের সাবেক অধ্যক্ষ খাইরুল ইসলাম নবাবের কার্যকালের বিভিন্ন দূর্ণীতি ও অনিয়মের বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠিত হয়েছে। অডিট কমিটি কার্যক্রম শুরু করলেও এলাকা ও শিক্ষকদের মধ্যে নানা প্রশ্ন উঠছে। তদন্তে আদৌ সঠিক প্রতিবেদন উঠে আসবে কিনা সচেতনমহলে সন্দেহের দানা বাঁধছে।এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃর্পক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
সুত্রে প্রকাশ, ২০১২ সালের মার্চ মাসে খাইরুল ইসলাম নবাব আনোয়ারা বটতলী শাহ মোহছেন আউলিয়া ( রহ) ডিগ্রী কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেছিলেন। চলতি বছরের ২৯ জুন তিনি অবসরে গেছেন। কলেজের উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া গত ০২ জুলাই থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে অধ্যক্ষ খাইরুল ইসলাম নবাবের অবসরকে কেন্দ্র করে কলেজের ম্যানেজিং কমিটির পক্ষ হতে ৫ সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি করা হয়েছে।
আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফেরদৌস হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে।
কমিটিতে ভুমিমন্ত্রীর একান্ত সচিব এডভোকেট ইমরান হোসেন বাবুসহ কলেজের তিন শিক্ষক রয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, অধ্যক্ষ খাইরুল ইসলাম নবাবের ভয়ে কলেজের শিক্ষকরা এতদিন মুখ খুলতে পারেনি। কলেজের বিভিন্ন অনিয়ম হলেও কেউ ভয়ে প্রকাশ করেনি। তবে অধ্যক্ষ অবসরে যাওয়ার পর বিভিন্ন অনিয়মের কথা উঠছে।
অন্যদিকে, শিক্ষকরা অধ্যক্ষ খাইরুল ইসলামকে এড়িয়ে চলছেন। অবসরের পর তিনি কলেজে আসলে কোন শিক্ষক তার সাথে কথা বলতে চাচ্ছেন না।
নির্ভরযোগ্য সূত্র প্রকাশ, তার আমলে কলেজের তিনটি একাউন্ট ছিল বলে অভিযোগ রয়েছে।। তিনি অবসরে যাবার প্রাক্কালে দু’টি একাউন্ট বন্ধ করে একটি চালু রেখেছে। নগদ তহবিলে তেমন টাকা ছিল না । অথচ গত এক মাসে লক্ষ লক্ষ টাকা কলেজের একাউন্টে জমা হয়েছে। ফলে শিক্ষক ও সচেতন মহলে নানা প্রশ্ন সৃষ্টি হচ্ছে।
আনোয়ারা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো: ফেরদৌস হোসেন জানায়, অধ্যক্ষ কার্যকালের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Post Views: 406



