পাবনা প্রতিনিধি: ঈশ্বরদীতে শিশু সন্তানের চিকিৎসার সময় মাকে যৌন হয়রানি করার অভিযোগে নূর ইসলাম নয়ন (৪৮) নামে এক দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার রাতে ওই দন্ত চিকিৎসককে ঈশ্বরদী শহরের কলেজ রোডে ‘সেবা দন্ত চিকিৎসালয়’ নামে তার নিজ প্রতিষ্ঠান থেকে আটক করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শহরের ইসলামপুর ভুতেরগাড়ি এলাকার এক গৃহবধু তার শিশু সন্তানকে দাঁতের চিকিৎসার জন্য সেবা দন্ত চিকিৎসালয়ে যান। সেখানে শিশুটির চিকিৎসা করানোর সময় ওই চিকিৎসক নানা অজুহাতে শিশুটির মায়ের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্তানসহ ওই নারী চিকিৎসা কেন্দ্র থেকে বের হয়ে তার স্বামীকে জানান। ওই রাতেই তারা থানায় এসে দন্ত চিকিৎসক নূর ইসলাম নয়ন (৪৮) নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই চিকিৎসালয় থেকে দন্ত চিকিৎসককে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখায়। এর আগেও তার বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, যৌন হয়রানির ঘটনার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। মামলার প্রেক্ষিতে নূর ইসলাম নয়নকে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় গ্রেপ্তার করে বুধবার পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।