এম আনোয়ারুল হক,আনোয়ারা প্রতিনিধি: আগামী কয়েক মাস পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। চ্ট্টগ্রাম ১৩ আসন আনোয়ারা কর্ণফুলীর জনপদে ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি একাই নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। মাঠে তাঁর একচ্ছত্র আধিপত্য। সভা সমাবেশ, সামাজিক অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানেও ভূমিমন্ত্রী যোগ দিচ্ছেন।

তিনি ধর্মীয় অনুষ্ঠানেও অংশ গ্রহন করছেন। করোনাকালে তিনি অসহায় মানুষের পাশে ছিলেন। লোকজনের সেবায় তিনি বিভিন্ন উদ্যােগ নিয়েছিলেন। শুক্রবার এলে ছুটে যান গ্রামের মানুষের নৈকট্য পাবার জন্য। এলাকার প্রত্যন্তাঞ্চলের কোথাও না কোথাও তিনি জুমার নামাজ আদায় করছেন।তিনি মিশে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে। বুকে জড়িয়ে অনেককে সান্ত্বনাও দিচ্ছেন। শুনছেন সাধারণ মানুষের মনের কথা।

এলাকার লোকজন ভূমিমন্ত্রীকে কাছে পেয়ে মহা খুশি। শুক্রবারে জুমার নামাজ আদায়ের কর্মসূচি এলাকায় সাধারণ মানুষ নিকট প্রশংসনীয় । এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ অতীতে কোন নেতা করেনি। ভূমিমন্ত্রীর এই উদ্যােগকে এলাকাবাসী স্বাগত জানাচ্ছেন। জুমার নামাজ আদায়কালে তিনি মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। তাঁর হৃদয়গ্রাহী বক্তব্য শুনে সাধারণ মানুষ আকৃষ্ট হচ্ছেন। তিনি এলাকায় গেলে জাতি ধর্ম নির্বিশেষে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।তা ছাড়া তিনি শুক্রবার ও শনিবার চট্রগ্রাম নগরীর সার্সন রোডস্থ বাসায়ও নির্বাচনী এলাকার লোকজনকে সময় দিচ্ছেন। সেখানে লোকজনের কথা শুনে বিরোধ মিমাংশাসহ নানাবিধ সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন।সেখানে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা দলীয় নেতাকর্মীদের সভাও করছেন।

দলীয় নেতা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন। উপজেলা সমন্বয় সভায় নিজে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। চট্রগ্রাম ১৩ আসনে তাঁর পাল্লা ভারী । অন্যান্য দল তথা বিরোধী দলের নেতাকর্মীরাও ভূমিমন্ত্রীর প্রতি নমনীয়। এলাকায় প্রচারিত রয়েছে তাঁর আমলে বিভিন্ন দলের নেতাকর্মীরা মামলায় হয়রানি হয়নি। তাঁর স্বভাব সুলভ আচরণ দিয়ে তিনি লোকজনের অন্তরের অন্তঃস্থলের মনিকোঠায় স্থান করে নিচ্ছেন।

তিনি আনোয়ারা কর্ণফুলী উপজেলাকে উপশহরের রূপ দিচ্ছেন। তাঁর আমলে আনোয়ারার যোগাযোগের ক্ষেত্রে এক নব দিগন্তের সূচনা হয়েছে। টেকসই বেড়িবাঁধ, রাস্তাঘাট, কালভাট, সেতু, আনোয়ারা উপজেলা পরিষদের নতুন ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, নতুন থানা ভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

বাংলাদেশের প্রথম কর্ণফুলী নদীর তলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, কর্ণফুলী ক্রসিং থেকে আনোয়ারা কালা বিবি দীর্ঘির মোড় পযর্ন্ত ৬ লাইনে সড়ক উন্নতকরণ, পারকি সমুদ্র সৈকতকে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, কর্ণফুলী থানাকে উপজেলায় রূপান্তর, কর্ণফুলীতে নতুন মেডিকেল প্রতিষ্ঠার উদ্যােগ, উপজেলা পরিষদ নির্মাণাধীন ভবনসহ নানা উন্নয়ন করেছেন।

প্রতি শুক্রবারেই জুমার নামাজ আদায়ের সাথে গ্রামীণ সড়ক উন্নয়ন উদ্বোধন করছেন তিনি। তাঁর সততা ও ক্লিন ইমেজ সর্বজন স্বীকৃত। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর ইন্তেকালের পর তিনি বাবার অসমাপ্ত কাজ করার জন্য এলাকার দায়িত্ব নিয়েছিলেন।

তিনি সংসদ সদস্য হওয়ার পর প্রতিমন্ত্রী পরে ভূমিমন্ত্রী হন। ভূমি মন্ত্রণালয়ের উন্নয়ন ও ডিজিটালকরণ দেশ-বিদেশে প্রশংসিত।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম, এ মান্নান চৌধুরী দি ক্রাইমকে বলেন, ভুমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সততা ও ব্যাক্তিত্ব অতুলনীয়। তাঁর কোন বিকল্প নেই। তিনি দক্ষ রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত। আনোয়ারা ও কর্ণফুলীর ব্যাপক উন্নয়নে আমরা গর্বিত। এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ ভূমিমন্ত্রীকে আগামী নির্বাচনে আবারো বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সক্ষম হবেন।