চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে একটি ওষুধের দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরের দল দোকানের গ্রীলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ ১৫ হাজার টাকা ও মুল্যবান ঔষুধ নিয়ে গেছে। সোমবার (৩১ জুলাই) গভীর রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের স্বপ্নপুরী ক্লাবের পাশে থানা থেকে ২’শ গজ উত্তরে এ চুরির ঘটনা ঘটে।

ডিসপেনসারির মালিক সুমন চক্রবর্তী জানান সে গত রাত ১২টার সময় দোকান বন্ধ করে বাসায় যায়।আজ মঙ্গলবার সকালে এক ক্রেতা ঔষুধ নিতে এসে দোকানের তালা খোলা ও ভিতরে লোক না দেখে তাকে ফোন করেন। পরে সে দোকানে এসে দোকানের ভিতরে ঢুকে দেখে ক্যাশের তালা ভাঙ্গা ক্যাশে থাকা ১৫ হাজার টাকা ও দামী কিছু ঔষুধ পত্র নিয়ে গেছে চোরের দল।

তিনি বলেন, জনবহুল এলাকায় এভাবে নিরাপত্তার সংকট হলে ব্যাবসা কিভাবে করবো? এছাড়া বাড়ি ও দোকান মালিকের নৈশ প্রহরী থাকা সত্বেও কি ভাবে দোকান চুরি হয় আমার বুঝে আসেনা। তিনি এ ব্যাপারে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন বলে জানা গেছে।