নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১,৯৭০ পিস ইয়াবাসহ একটি পিকআপ উদ্ধার করেছে।গতকাল সোমবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেসার্স আইয়ুব চৌধুরী ফিলিং স্টেশন এর সামনে থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ দি ক্রাইমকে জানান,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেসার্স আইয়ুব চৌধুরী ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রামগামী একটি পিকআপ যাহার রেজিঃ নং- চট্ট মেট্রো-ন-১১-৮৭৭৮ তে মাদক বহন করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, এসআই খোকন কান্তি রুদ্র এর নেতৃত্বে এএসআই দিদারুল ইসলাম সংগীয় ফোর্সসহ পিকআপটি জব্দ করেন।
এসময় পিকআপটি তল্লাশি করে ১৯৭০ পিস ইয়াবা উদ্ধার করেন।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 268




