ঢাকা ব্যুরো: ফায়ার সার্ভিসের সহযোগিতায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আরবান রিজিলিয়েন্স প্রজেক্ট-ডিডিএম পার্ট কর্তৃক বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে অগ্নিনির্বাপণী ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩১ জুলাই) বেলা আড়াইটায় নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিসের মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সের গ্রাউন্ডে এ মহড়া অনুষ্ঠিত হয়।

May be an image of 6 people, violin, flute, dais and text that says ".E MULTI AGENCY FIELD TRAINING EXERCISE (FTX) ON EMERGENCY OPERATIONS PLAN (EOP) AND CENTRE (EOC) MANAGEME program raining, Md. Enamur Ha, Purbachol, Rupgonj Minister, Ministry isaster Manageme inistry Disaster Manager Rahman artment"

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, এনডিসি; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনিডিসি, পিএসসি, জি, এম ফিল; দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের পরিচালকগণসহ দু’জন সাবেক মহাপরিচালক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বেলা ২-৩০টায় মহড়ার কার্যক্রম শুরু হয়। মহড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন এবং স্কাউটস, রেডক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের আরবান কমিউনিটি ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন।

May be an image of 8 people and grass

ভূমিকম্পের মতো দুর্যোগে সরকারের বিভিন্ন স্টেক হোল্ডাররা সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে কিভাবে দুর্যোগ মোকাবিলা করবে – এটি ছিল মূলত তারই একটি প্রশিক্ষণ মহড়া। মহড়ায় ফায়ার সার্ভিস ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা ও কেমিক্যাল দুর্ঘটনায় কিভাবে সাড়া প্রদান করবে, আটকে পড়া লোকদের কিভাবে উদ্ধার করবে তা প্রদর্শন করে।

এছাড়া অন্যান্য স্টেক হোল্ডাররা ফায়ার সার্ভিসকে এবং পরস্পরকে সহযোগিতার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় তাদের কার্যক্রম প্রদর্শন করে। মহড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশের মহড়া কার্যক্রম বাস্তবায়নে ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ্ উদ্দিন নেতৃত্ব প্রদান করেন; সহকারী পরিচালক, ঢাকা মোঃ আনোয়ারুল হক ও জোন প্রধান তানহারুল ইসলাম তাকে সহযোগিতা করেন।

May be an image of 5 people and text

মহড়া শেষে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ কামরুল হাসান, এনডিসি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন এ ধরনের গুরুত্বপূর্ণ মহড়ার জন্য ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।