গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ ভূমিদস্যুদের পরিকল্পিত হামলায় শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত ও একাধিক শিক্ষককে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আজ সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে সংঘবদ্ধ ভূমিদস্যুরা পরিকল্পিত হামলা চালায়। কলেজে দানকৃত ৬০ শতাংশ জমির দুই শতক জবরদখলের অভিপ্রায়ে পাকা স্থাপনা নির্মাণে বাঁধা দিলে এ হামলার সূত্রপাত।
এ ঘটনায় অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এবং সহকারী অধ্যাপক (ভূগোল) কাউসার, সহকারী অধ্যাপক (বাংলা) এ কে এম গোলাম রসানী, কলেজের পরিচালনা পর্যদের সদস্য এ কে এম নাজমুলকে সাথে নিয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, মরহুম আবু তালেব মণ্ডলের দানকৃত রাজস মৌজার ৬০ শতক, কিছু ক্রয়কৃত এবং কিছু সরকারি সম্পত্তির উপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। ওই ৬০ শতাংশ জমির মধ্যে দাতার ওয়ারিশগণ ২ শতাংশ জমি (কলেজের মূল ফটক) নিজেদের দাবি করে কলেজের গভর্ণিং বডি ও শিক্ষকদের সাথে বিভিন্ন সময় দ্বন্দ্বের সৃষ্টি করে। অভিযুক্ত আসামীরা বিষয়টিতে আদালতের আশ্রয় নিলে উভয় পক্ষে শুনানিতে তা খারিজ হয়ে যায়। পরবর্তীতে তারা জোরপূর্বক কলেজের মূল ফটকের দুই শতাংশ জমি দখলে নিতে ষড়যন্ত্রে লিপ্ত হয়। একপর্যায়ে সোমবার তারা জবরদখলের মাধ্যমে সেখানে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। এ কাজে কলেজের অধ্যক্ষ সহ আহত ব্যক্তিরা মৌখিকভাবে বাধা দিতে গেলে পরিকল্পিত হামলার ঘটনা ঘটে।
এজাহারে অভিযুক্ত ইসলাম মণ্ডল, ফেরদাউস মণ্ডল, নূরজাহান বেগম, শিরিন আক্তার, নাহিদ মণ্ডল সহ অজ্ঞাত ৮-১০ জন ব্যক্তি পরিকল্পিত হামলায় কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম (বিরু) কে লাঞ্ছিত করার পাশাপাশি ভাইস প্রিন্সিপাল এস.এম রফিকুল ইসলামকে হাড়ভাঙ্গা, সহকারী অধ্যাপক (সমাজবিজ্ঞান) সাকিনা জাহানারাকে হাড়কাটা রক্তাক্ত জখম, শরীর চর্চা শিক্ষক নাজমুন নাহারকে বেদনাদায়ক ও পিয়ন আনিসুর রহমানকে রক্তাক্ত জখম করে।
স্বাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে পাঠায়। এসময় অভিযুক্ত আসামীরা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে দ্রুত সটকে পড়ে।
কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দ্বন্দ্ব ও দাঙ্গাবাজ শ্রেণির ভূমিদস্যু। তারা দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান লঙ্ঘন করে পরিকল্পিতভাবে আমাকে ও আমার শিক্ষক এবং কর্মচারীদের ওপর হামলা করে রক্তাক্ত জখম করেছে। আমি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
অপরদিকে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।
লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, দ্রুত অভিযোগ তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।