কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সাধারণ সভা ও ১৫ আগস্ট শোক দিবস পালনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (৩১ জুলাই) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ হল রুমে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এর পরপরই মাসিক সাধারণ সভা ও ১৫ আগস্ট শোক দিবস পালনের আলোচনা সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কুতুবদিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জজ মিত্র চাকমা,কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সম্পাদক হাজি মোহাম্মদ তাহের, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুচ্ছাফা বিকম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, বিআরডিবির চেয়ারম্যান এস,কে, লিটন কুতুবী, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আরহাজ আজমগীর মাতবর,লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, দক্ষিণ ধুরুং ইউপির প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, উত্তর ধুরুং ইউপির প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি, কুতুবদিয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃংখলা বাহিনী,কোস্ট গার্ড,ফায়ার সার্ভিস, মাধ্যমিক স্কুলের প্রধানগণ, কলেজ ও মাদরাসার অধ্যক্ষ উপস্থিত ছিলেন।
এ সভায় উপজেলার উন্নয়ন,আইনশৃংখলা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং কুতুবদিয়ায় ১৫ আগস্ট শোক দিবস পালনের বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।




