মোঃ সফিউল আলম (কুমিল্লা) চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম উপজেলার ফুলকলি কালচারাল সেন্টার ও ফুলকলি সংগীত একাডেমির উদ্যোগে গত শনিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে অপসংস্কৃতি, কিশোর গ্যাং, মাদক, মোবাইল গেইম, ইভটেজিং ও বাল্য-বিবাহ রোধে আলোচনা, দলীয় সংগীত প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশ গ্রহন করেন উপজেলার ১০টি স্কুল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্ট আইনজীবী চট্টগ্রাম জর্জ কোর্ট সাবেক পিপি ও কুমিল্লা ১১ আসন থেকে গনফোরাম থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গণফোরাম প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর।

এডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর বক্তব্যে বলেন, মোবাইল ফোন এর অপ্রয়োজনীয় ব্যবহার আমাদের কোমলমতি সন্তানের ক্ষতি করে যাচ্ছি। কারণ আমরা অভিভাবকরা সন্তানের মোবাইল ফোন ব্যবহার করার বিষয়ে খোঁজ খবর রাখছি না।ফলে সমাজে সৃষ্টি হয়েছে কিশোর অপরাধী। বাল্যবিবাহ একটি সামাজিক ও পারিবারিক সমস্যা তাই আমাদের ছেলে – মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা পিতা মাতার গুরুত্বপূর্ন কাজ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,তোমরা নিজেকে সুন্দর ও মার্জিত ভাবে প্রকাশ্যে উপস্থাপন করতে হবে এবং শিক্ষার কোন বিকল্প নাই।

সিএফসিসি ও ফুল কলি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ইউসুফ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর সা ম মছিহ্ রানা, চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম, সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মাদ নেয়ামত উল্লাহ, কুমিল্লা নোটারী পাবলিক এসোসিয়েশন সাধারণ সম্পাদক এডভোকেট নিরঞ্জন চক্রবর্তীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।