ঢাকা ব্যুরো: সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আগামী সোমবার (৩১ জুলাই) সারাদেশে জনসমাবেশ করবে বিএনপি।আজ শনিবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

বাসে আগুন লাগানোর ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও এজেন্সির লোকেরা ঘটিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এই বিষয়টি পুরো পরিকল্পিত বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অনেকেই বলছেন যে মার্কিন ভিসা নীতির কারণে নিজেদের রক্ষা করতে পুলিশ আপ্যায়ন করেছেন। তাছাড়া গয়েশ্বর চন্দ্র রায় রাজনীতির মধ্যেই গড়ে উঠেছেন। আর আমান উল্লাহ আমানের রাজনৈতিক পরিচয় দেওয়ার কিছু নেই। তাদেরকে সবাই চেনেন। আসলে আন্দোলনকে রুখে দিতে গুন্ডাবাহিনি ষড়যন্ত্র করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।