নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়য় কেজি স্কুলের নামে সনাতন সম্প্রদায়ের সেবা খোলা অবৈধভাবে দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার দক্ষিণ বড়হাতিয়ায় সেবাখোলায় সনাতন সম্প্রদায়ের লোকজন আজ শনিবার (২৯ জুলাই) সকালে এ মানবন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধন কর্মসূচিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু শুকলাল শীল, লোহাগাড়া উপজেলা গীতা শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক খোকন সুশীল, সেবাখোলা পরিচালনা কমিটির সভাপতি রাজকুমার রুদ্র, সাধারণ সম্পাদক শিবানন্দ রুদ্র, স্বপন রুদ্র, ডাঃ সুমন, মিহির, ডাঃ রাজিব রুদ্র, দীপক ও শিবু রুদ্রসহ এলাকার অনেক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, কেজি স্কুলের নামে একটি মহল সনাতন সম্প্রদায়ের সেবাখোলা দখলের চেষ্টা করে আসছে। এ সেবাখোলা নিয়ে চলে আসছে দীর্ঘদিন থেকে বিরোধ। উক্ত সেবাখোলাটি সরকারী খাস খতিয়ানভূক্ত। আরএস এবং বিএস খতিয়ানে সেবাখোলা লিপিবদ্ধ আছে। জায়গার পরিমাণ ৩১ শতক।

এই সেবাখোলায় সনাতন সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। সেবাখোলার পবিত্রতা রক্ষার্থে গত ২৫ এপ্রিল পাকাখুঁটি নির্মাণ ও জাল দ্বারা সীমানা ঘেরাও করা হয়। দুঃখের বিষয় স্থানীয় কিছু লোক গত ২৭ এপ্রিল সকালবেলা সীমানার ঘেরাও ভাঙচুর করে ও জাল ছিড়ে ফেলে। এ ব্যাপারে গত ২৮ এপ্রিল সেবাখোলা পরিচালনা কমিটির সভাপতি লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী (নং-১৩২৩) করেন।

সম্প্রতি এ ব্যাপারে লোহাগাড়া থানার তৎকালীন ওসি, একজন উপ-পরিদর্শক, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান, স্থানীয় মেম্বার ও এলাকার উভপক্ষের গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিরোধ মীমাংসার এক বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মতে সেবাখোলা পরিচালনা কমিটির পক্ষ হতে সেবাখোলার সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন গত ২৬ জুলাই নির্মাণ কাজে বাধা এবং ভয়-ভীতি ও হুমকি-ধমকি দেয়।

এ ব্যাপারে সেবাখোলা পরিচালনা কমিটির পক্ষ থেকে গত ২৮ জুলাই লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। এলাকার জনৈক মোঃ নাছির উদ্দিনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মানববন্ধনে বক্তারা সেবাখোলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।