চকরিয়া অফিস : কক্সবাজারের পেকুয়ার আলোচিত জয়নাল আবেদীন হত্যা মামলার অন্যতম আসামি মগনামা ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক সোলতান মোহাম্মদ রিপনকে (৩৮) গ্রেফতার করেছে অপরাধ গোয়েন্দা সংস্থা (সিআইডি)। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পেকুয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। রিপন মহুরীপাড়া এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে। বুধবার দুপুরে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সিআইডি সূত্র জানায়, ২০২১ সালের ২ মে রাত সাড়ে আটটার দিকে কিছু দুর্বৃত্ত কুপিয়ে ও গুলি করে হত্যা করে জয়নালকে। এ ঘটনায় নিহতের ভাই আমিরুজ্জামান ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) হেবজুর রহমান দীর্ঘ তদন্ত শেষে ৩২ আসামির মধ্যে ২২ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১০ জনকে মামলা থেকে তদন্ত কর্মকর্তা অব্যহতির সুপারিশ করেন।

আদালতে দায়ের করা অভিযোগপত্র দেখা যায়, আসামি মাহমুদুল করিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি বলেন, সোলতান মোহাম্মদ রিপন জয়নালকে কুপিয়ে মারে এবং জয়নালকে হত্যার পূর্বে মগনামা ঈদগা মাঠে ষড়যন্ত্র বৈঠকে উপস্থিত ছিলেন। বর্তমানে আদালতের নির্দেশে কক্সবাজারের সিআইডির পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম মামলাটির তদন্ত করছেন। তদন্ত চলাকালে ২৫ জুলাই বিকেলে তিনি মামলার আট নম্বর আসামি সোলতান মোহাম্মদ রিপনকে গ্রেফতার করেন।

মামলার বাদি আমিরুজ্জামান বলেন, সোলতান মোহাম্মদ রিপন মামলা থেকে বাঁচতে লাখ লাখ টাকা খরচ করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। সাধারণ সম্পাদক হয়েই তিনি মোটা অংকের টাকা নিয়ে মামলা থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু সিআইডির সাহসী কর্মকর্তা সাইফুল ইসলামের দৃঢ় মনোভাবের কারনে টাকা দিয়েও মিশন বাস্তবায়ন করতে পারেননি তিনি।