কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় কুতুব উদ্দীন (৩০) নামে এক যুবককে অপহরণ করে অজ্ঞাত স্হানে আটক রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবীর অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ২ অপহরণ কারীকে গ্রেফতার ও ভিকটিম কে উদ্ধার করেছে। গতকাল সোমবার রাত অনুমান ১১ টার দিকে চকরিয়া পৌর শহরের পুরাতন এস আলম কাউন্টারস্হ একটি বিকাশ দোকান থেকে তাদের গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিিশ। গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার ২ নং ওয়ার্ডের হালকাকারা সওদাগর পাড়া গ্রামের মৃত নুরুল আলমের ছেলে সৈয়দ মোহাম্মদ পারভেজ (৪২) ও একই এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে মাজহারুল ইসলাম জিসান(৩৫)।
পুলিশ জানায় গতকাল সোমবার (২৪ জুলাই) দুপুর অনুমান ১২ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদা কচ্ছিয়া গ্রামের নুরুল আলমের ছেলে মোঃ কুতুব উদ্দিন (৩১) নিজ বাড়ী হইতে প্রয়োজনীয় কাজে লোকাল বাস দিয়া চকরিয়া থানাধীন হারবাং এলাকার উদ্দেশ্যে রওনা দেন। ওইদিন বেলা ১ টার দিকে চকরিয়া পৌরসভাধীন পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন এনসিসি ব্যাংক এর সামনে লোকাল বাস হইতে নামিয়া হারবাং যাওয়ার উদ্দেশ্যে মেজিক গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। এসময় আসামী ১।
মাজহারুল ইসলাম জিসান (৩৫), পিতা- মৃত ওবায়দুল হক, মাতা- ফরিদা ইয়াছমিন, সাং- হালকাকারা, ০২নং ওয়ার্ড, ২। সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০), পিতা- নুরুল আলম, মাতা- মরিয়ম বেগম, উভয় সাং- বিমান বন্দরপাড়া, ০২নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ৩। নয়ন (৩৫), পিতা- মকছুদ আহাম্মদ, সাং- বৈরাগিছিল, ০৬নং ওয়ার্ড, ইউনিয়ন- ডুলাহাজারা, ৪। ছোটন (৩৮), পিতা- অজ্ঞাত, সাং- দরবেশকাটা, ইউনিয়ন- পশ্চিম বড় ভেওলা, সর্ব থানা- চকরিয়া, ৫। মোঃ জিকু (৩৮), পিতা- মনছুর আলম প্রকাশ বলি মনছুর, সাং- ঈদগাঁও, জেলা- কক্সবাজারদেরসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন আসামীগন জৈনক মোঃ কুতুব উদ্দিন এর নিকট আসে। ১নং আসামী মাজহারুল ইসলাম জিসান (৩৫) ভিকটিম মোঃ কুতুব উদ্দিনকে বলে যে, তোমার সাথে কথা আছে একটু পাশে আসো।
তখন মোঃ কুতুব উদ্দিন তাহাদেরকে চিনেনা বলিলে এবং কিসের কথা আছে জানিতে চাইলে আসামীগন মোঃ কুতুব উদ্দিনকে এলোপাথারী চর থাপ্পর মারিয়া জোর পূর্বক টানা হেচরা করতঃ অপহরন করিয়া ঘটনাস্থলের পশ্চিম পাশে অনুমান ৫০০ গজ দূরে একটি ফাঁকা বিল্ডিং ঘরের ভিতরে নিয়া দরজা বন্ধ করিয়া ভিকটিম কুতুব উদ্দিন এর নিকট মুক্তিপন হিসাবে ৩,০০,০০০/- টাকা দাবী করে। তখন ভিকটিম মোঃ কুতুব উদ্দিন টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ০১নং ও ৩নং আসামীদ্বয় ভিকটিম মোঃ কুতুব উদ্দিন চর থাপ্পর মারে। ০১নং আসামী ভিকটিম মোঃ কুতুব উদ্দিন এর পরিহিত প্যান্টের পকেট চেক করিয়া প্যান্টের সামনে ডান পকেটে থাকা নগদ ১০টি ১০০/- টাকার নোট নিয়া নেয় এবং ভিকটিম মোঃ কুতুব উদ্দিন এর ব্যবহৃত ১টি বাটন GDL মোবাইল যাহার সীম নং- ০১৮১৪৩০০৬৫৪ ভিকটিম এর ডান হাত হইতে ০৪নং আসামী ছোটন (৩৮) জোর পূর্বক নিয়া ভিকটিম মোঃ কুতুব উদ্দিন এর বিকাশ নাম্বার এর পিনকোড চায়। ভিকটিম মোঃ কুতুব উদ্দিন পিনকোড নাম্বার দিতে অস্বীকার করিলে আসামী ১
। মাজহারুল ইসলাম জিসান (৩৫), ৩। নয়ন (৩৫), ৪। ছোটন (৩৮), ও ৫।
মোঃ জিকু (৩৮) গন প্লাস্টিকের বোতল হইতে ভিকটিম মোঃ কুতুব উদ্দিন এর শরীরে কেরোসিন ঢালিয়া পুড়ে মারিয়া ফেলবে বলিয়া হুমকি প্রদান করে। তখন ভিকটিম মোঃ কুতুব উদ্দিন তাহার বিকাশ ব্যক্তিগত পিনকোড নাম্বার বলিলে বিকাশ সীম নং- ০১৮১৪৩০০৬৫৪ হইতে সীম নং- ০১৭০১৭১২২১ তে ১০,০০০/- টাকা এবং সীম নং- ০১৯১৯৭৪০০৯৬ তে ২৫,০০০/-টাকা ১। মাজহারুল ইসলাম জিসান (৩৫) ও ৫। মোঃ জিকু (৩৮) আসামীদ্বয় সেন্ড করে দেয়। ৩। নয়ন (৩৫) ও ৪। ছোটন (৩৮) নং আসামীদ্বয় ভিকটিম এর ব্যবহৃত OPPO A 95 মডেলের মোবাইল সেট, সীম নং- ০১৮৭১১৪১১১৮, যাহার IMEI NO- 867301051227233, 867301051227225 মূল্য অনুমান ২৪,০০০/- টাকা ভিকটিম এর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট হইতে নিয়া নেয়। বর্ণিত সকল আসামীগন সহ অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম এর নিকট হইতে জোর পূর্বক ১০০ টাকার ০৩টি অলিখিত নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং তাহার ব্যবহৃত মোবাইল দিয়া ভিকটিমকে জোর পূর্বক তাহার স্ত্রীর মোবাইল সীম নং- ০১৮২৩৪০৯৩৮৬ তে ফোন করাইয়া মুক্তিপন হিসাবে ৩,০০,০০০/-টাকা দাবী করায়।
তখন ভিকটিম এর স্ত্রী তাহার অবস্থান জানিতে চাইলে বর্ণিত আসামীরা ভিকটিমের অবস্থান গোপন রাখিয়া দ্রুত টাকা পাঠাইতে বলিয়া ফোনটি কেটে দেয়। পরবর্তীতে ভিকটিম এর স্ত্রী টাকা দেই দিচ্ছি বলিয়া ঘটনার বিষয়টি ভিকটিম এর ভাইদেরকে অবহিত করে। তখন ভিকটিম এর ছোট ভাই ও মামা দ্রুত চকরিয়া থানায় উপস্থিত হইয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। অপরদিকে আসামীগন কৌশলে ভিকটিমকে নিয়া টাকা উঠানোর জন্য চকরিয়া পৌরসভাধীন আতিকুর রহমান ইমন (৩৩), পিতা- সিরাজুল হক এর বিকাশ দোকানে নিয়া গেলে চকরিয়া থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একই তারিখ রাত অনুমান ১১.০৫ ঘটিকার সময় আসামী ১। মাজহারুল ইসলাম জিসান (৩৫) ও ২।
সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০) সহ অন্যান্য আসামীদের হেফাজত হইতে ভিকটিম মোঃ কুতুব উদ্দিনকে উদ্ধার করেন এবং আসামীদ্বয়কে পুলিশের হেফাজতে নিয়া অন্যান্য আসামীদের সনাক্ত সহ গ্রেফতারের চেষ্টা করেন। এই সংক্রান্তে ভিকটিম মোঃ কুতুব উদ্দিন বাদী হইয়া এজাহার দায়ের করেন। মামলা রুজু প্রক্রিয়াধীন।
Post Views: 183




