সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার সকালে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩’ পালিত হয়েছে। সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বিত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।
উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ কামরুল হোসাইন।

এ সময় বীরমুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্চ থেকে নেমে জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করেন। এর আগে ইউএনও’র নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।




