প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের ঈদগাঁওতে ‘ডিজাইন কেয়ার বিডি’ নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির স্লোগান হচ্ছে “একই ছাদে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল সমাধান”। বাজারের চৌধুরী মার্কেটের তৃতীয় তলায় এটি স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা এবং পরিচালক হিসেবে রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে পাস করা সিভিল ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম (শুভ)।
উদ্বোধন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফিতা কাটা হয়। এ উপলক্ষে পবিত্র কোরআন পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পর আগত অতিথিরা শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক। অতিথিদের মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন কক্সবাজার জেলা বারের বিজ্ঞ সিনিয়র আইনজীবী আখতার উদ্দিন হেলালী, মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জানে আলম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা ইনচার্জ আশরাফুল আজিজ সুজন,বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান প্রমুখ।
সাংবাদিক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন সওদাগর, ব্যবসায়ী নাসির উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী সাহাব উদ্দিন চৌধুরী, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের নির্বাহী সদস্য শামীম শহিদ চৌধুরী, ব্যবসায়ী আলী আহমদ সওদাগর, সাংবাদিক মিজানুর রহমান আজাদ, নাছির উদ্দিন আল নোমান, আনোয়ার হোছাইন সহ নির্মাণ সংশ্লিষ্ট নানা পর্যায়ের ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ। শেষে অনুষ্ঠানে যোগ দেন ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।
তিনি প্রতিষ্ঠানের শুভ কামনা করেন।
এ নির্মাতা প্রতিষ্ঠানের পরিচালক শরিফুল ইসলাম শুভ জানান, গুণগত মানসম্পন্ন, ভূমিকম্প সহনশীল ও সাশ্রয়ী মূল্যে বিল্ডিং ডিজাইন এবং নির্মাণ জগতে এটি হবে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
তিনি এর শুভ যাত্রা উপলক্ষে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।