আনোয়ারা প্রতিনিধি :আনোয়ারা উপজেলায় শঙ্খ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ সবুজ (৩৫)’র লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ১২ঘণ্টা পর ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে আজ শনিবার (২২ জুলাই) দুপুরে তৈলারদ্বীপ সেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন জানান, শুক্রবার দুপুরে শঙ্খ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় ৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও সবুজ নামের একজন নিখোঁজ থাকে। পরবর্তীতে ১২ঘণ্টা পর ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে তৈলারদ্বীপ সেতু এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সবুজ নোয়াখালী জেলা চাটখিল উপজেলার সোলাইমানের পুত্র।
এদিকে আনোয়ারা থানার পুলিশ জানায়, সবুজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, নোয়াখালী জেলার সবুজসহ ৫ জন শুক্রবার বন্ধুর শশুড় বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামে বেড়াতে আসে। পরবর্তীতে তারা ছোট ডিঙি নৌকা নিয়ে নদীতে গেলে নৌকা উল্টে যায়। এঘটনায় ৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও সবুজ নিখোঁজ ছিলো
Post Views: 169




