আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় হাজ্বী আমির আলী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও দানবীর আলহাজ্ব মুহাম্মদ সোলায়মান সওদাগর এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে মাদ্রাসা হলে আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে ও মাস্টার মুহাম্মদ মুরাদুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ চৌধুরী টিপু
স্বরণসভায় উদ্বোধক ছিলেন, আলহাজ্ব জসিম উদ্দিন আমজাদী।
বিশেষ অতিথি ছিলেন এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, মুহাম্মদ শাহাবুদ্দিন, মাস্টার নুরুল আলম, মুহাম্মদ নাছির উদ্দীন সিদ্দিকী ও
প্রধান বক্তা ছিলেন রাজনীতিবিদ আব্দুল মালেক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ইয়াকুব জিহাদী, কামরুল ইসলাম হোসাইনী সাংবাদিক ইমরান বিন সবুর সুজন, মুহাম্মদ রফিকুল ইসলাম তৈয়বী, মুহাম্মদ আবদুল হক,মুহাম্মদ ইসমাইল, কবির আহমেদ, মুহাম্মদ ছাবের,মুহাম্মদ মুক্তারুজ্জান, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ নাছিম, শাহাদাত হোসেন।
বক্তব্য রাখেন, মাস্টার এস এম বোরহান উদ্দিন, মাস্টার নুরই জাবাল হক ইমন, মাস্টার আসাব উদ্দিন ,হাফেজ মুক্তার, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা আবদুল কাদের, হাফেজ রফিক , হাফেজ মুক্তার, খাইর আহম্মদ, সামশুল হুদা ফাহিম প্রমুখ।
স্বরণসভায় বক্তারা প্রয়াত সোলায়মান সওদাগরের স্মৃতিচারণ করে বলেন, তিনি সারা জীবন জনকল্যাণে কাজ করেছেন। তাঁর স্মৃতি মানুষের হৃদয়ে এখনো অম্লান। তাঁর আদর্শ বুকে ধারণ করে জনগনের সেবায় নিজেদেরকে এগিয়ে আসতে হবে।
Post Views: 228




