চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সিরহাট ইউনিয়ন পূর্ব শত্রুতার জের ধরে মেষতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী পেয়ার আহম্মেদ গংদের বাড়ি ঘর ভাংচুর ও প্রবাসীর উপর হামলার অভিযোগ উঠেছে একেই গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম এর পুত্র মোঃ মাসুদ গংদের বিরুদ্ধে।
সুত্রে জানা যায়,গত বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা হাজী পেয়ার আহম্মেদ এর পুত্র ইয়াকুব, মুন্সিরহাট বাজারের ব্যাবসায়ী মাসুদ এর দোকানে একটি ব্যাটারীকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই অবস্থা মাসুদ দোকানের লোকজনকে নিয়ে ইয়াকুবের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। হামলার খবর পেয়ে ইয়াকুব বড় ভাই ঘটনাস্থলে গেলে তাৎক্ষণিক ইয়াকুব এর বড় ভাই সহ হামলার শিকার হন। হাফেজ আহম্মেদ খবর শুনে দুই ভাইকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। হাফেজ আহম্মেদ বিষয়টি এলাকার বিচারকদেরকে অবগত করলে, বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে এসে প্রকাশ্যে বাড়িতে ঢুকে হাফেজ আহম্মেদ এর বাবা বীর মুক্তিযোদ্ধা হাজী পেয়ার আহম্মেদসহ বাড়িতে থাকা অনেকের উপর বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
এতে হামলার শিকার হন হাফেজ আহম্মেদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা হাজী পেয়ার আহম্মেদ ও ওনার স্ত্রী ও ইয়াকুব, মান্নানসহ ৪ থেকে ৬ জন আহত হন। সন্ত্রাসীরা হামলা চালিয়েও ক্ষান্ত হয়নি। বীর মুক্তিযোদ্ধা হাজী পেয়ার আহম্মেদ এর বাড়ি ঘর ভাংচুর করে নগদ ২০ লক্ষ টাকা ও আনুমানিক ৭ ভরী স্বর্ণ অলঙ্কার নিয়ে যায় সন্ত্রাসীরা, এতে বীর মুক্তিযোদ্ধা হাজী পেয়ার আহম্মেদ এর প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ভিকটিম ইয়াকুব।
পরবর্তীতে এলাকার লোকজন খবর পেয়ে ঘটাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকার লোকজন ভিকটিম বীর মুক্তিযোদ্ধা হাজী পেয়ার আহম্মেদসহ আহতদেরকে চৌদ্দগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তির জন্য পাঠানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে মোঃ আবদুল মান্নান বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ১৫ থেকে ২০ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
ভিকটিম ইয়াকুব গণমাধ্যমকে জানান, পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আমার মানসম্মান নষ্ট করার লক্ষ্যে এলাকায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। পরবর্তীতে মাসুদ দলবল নিয়ে প্রকাশ্যে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে ঢুকে বিভিন্ন সন্ত্রাসী এনে আমার বাবা মা ও ভাইয়ের উপর যে ভাবে হামলা চালিয়েছে এইটা একটা নজিরবিহীন ঘটনা। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আমরা ১৫ থেকে ২০ জনকে আসামী করে একটি অভিযোগ করেছি।




