আনোয়ারা  প্রতিনিধি :  আনোয়ারা উপজেলার সঙ্খ নদীতে নৌকা ডুবে সবুজ (৩৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।  নিখোঁজ যুবকের উদ্ধারের কার্যক্রম দেখার জন্য নদীর কূলে  স্থানীয়রা ভিড় করছে। আজ শুক্রবার (২১ জুলাই) দুপুর  দেড়টার  সময় উপজেলার জুঁইদন্ডী  ইউনিয়নের খুরুস্কুল গোদারপাড়ে  সঙ্খ নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। ঘটনার পর পর নিখোঁজ যুবককে খোঁজে  তল্লাশি অভিযানে নামে আনোয়ারা ফায়ার সার্ভিস একটি দল।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে  ৫ বন্ধু এক সাথে এক  বন্ধুর শাশুর বাড়ী আনোয়ারা  বেড়াতে আসে। দুপুরের পর পাশের শঙ্খ নদীতে ছোট ডিঙি নিয়ে নৌকা ভ্রমণে  উঠতে গেলে উল্টে  পানিতে পড়ে যায় । পরে নৌকায় থাকা বাকী  ৪ জন উঠতে পারলেও সবুজ উঠতে পারেনি। এর পর বন্ধুরা  সবুজের খোঁজ পায়নি।। নিখোঁজ সবুজের বাড়ী নোয়াখালী জেলা চাটখিল উপজেলার সোলাইমান এর পুত্র। ৫ বন্ধু নগরের আগ্রাবাদ লাকী প্লাজার কর্মচারী। সবুজের বন্ধুদের আহাজারী আকাশ যেন ভারী হয়ে উঠেছে।  খবর পেয়ে এলাকার লোকজন নদীর কূলে ভিড় জমায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন জানান, আনোয়ারা শঙ্খ নদীতে নৌকা ডুবির ঘটনায় সবুজ নামের একজন নিখোঁজ রয়েছে।  উদ্ধারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।