প্রেস বিজ্ঞপ্তি: “বিবেককে জাগ্রত রেখে দেশ ও মানুষের সেবার জন্য কাজ করতে হবে”। আজ বৃহস্পতিবার(২০ জুলাই) সকাল সাড়ে১১টায় মালুমঘাট হাইওয়ে থানায় কক্সবাজার জেলার পাঁচটি হাইওয়ে ইউনিটর সদস্যদের নিয়ে আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মত-বিনিময় ও বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে সকলের উদ্দেশ্যে এ নির্দেশনা দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান মোঃ শাহাবুদ্দিন খান। সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, তিনি সততা নিষ্ঠা ও পেশাদারীত্বের সাথে দায়িত্ব পালন করে মানুষের আস্থাভাজন হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের মালুমঘাট, শাহ্পুরী, চিরিঙ্গা,হোয়াইক্যং, রামুক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে হাইওয়ে পুলিশ প্রধান বৃক্ষরোপন ও থানা পুকুরে মাছ অবমুক্ত করেন।
হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) ৪ দিনের সফরকালে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের বিভিন্ন থানা পরিদর্শন করেন।
বুধবার (১৯ জুলাই) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আওতাধীন প্রস্তাবিত মেরিন ড্রাইভ হাইওয়ে থানার জায়গা পরিদর্শন করেন এবং শাহ্পুরী হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার (১৮ জুলাই ) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আওতাধীন মহিপাল, ফাজিলপুর, কুমিরা, বারআউলিয়া, পটিয়া ও দোহাজারী হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
হাইওয়ে পুলিশ প্রধানের সফরকালে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Post Views: 248




