চন্দনাইশ প্রতিনিধি:  চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার গামী বেপরোয়া সৌদি গাড়ি ( চট্ট মেট্টো – ব ১১-১৮৮৩) ধাক্কায় মো: জসিম উদ্দিন (৩২) নামে এক দোহাজারী কাঁচাবাজারে দারোয়ানের মৃত্যু হয়েছে। নিহত যুবক দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ড বারুদখানা এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে।

আজ শুক্রবার (০৭ জুলাই) রাত সাড়ে ১২টায় দিকে উপজেলার দোহাজারী পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী শাহী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু বরণ করে বলে স্থানীয়রা জানান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি আটক করে দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।