রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে দুজনই গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডের 'স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি' নামের অফিসে এ হামলা চালানো হয়।

গুলিবিদ্ধ দুই কর্মচারী হলেন ২৬ বছর বয়সী হাবিবুর রহমান এবং ২৯ বছর বয়সী সাজু আহমেদ। হামলার সময় হাবিবুরের বাঁ হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। ঘটনার পর পর সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঘটনার বর্ণনা দিয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত স্পিড স্টার ইন্টারনেট অফিসে প্রবেশ করে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই দুজনকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে দ্রুত স্থান ত্যাগ করে। কী কারণে এই হামলা চালানো হয়েছে এবং জড়িতদের পরিচয় কী, তা উদঘাটনে থানা পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিরঝিলের ওয়াবদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। সেখানে তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট হাতিরঝিল থানা-পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।