কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে দিঘলিয়া উপজেলায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দিঘলিয়া উপজেলার নিজ বাড়িতে অভিযান চালায় থানা-পুলিশ। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন রিয়াজ কচি এবং একপর্যায়ে বাড়ির ছাদে গিয়ে আত্মগোপন করেন। তবে পুলিশের নজর এড়াতে পারেননি; ছাদ থেকেই তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর রিয়াজ কচিকে রাতে দিঘলিয়া থানার হাজতে রাখা হয়। পরে পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




