রাজধানীর মোহাম্মদপুরে এক নারী সংস্কৃতিকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ‘কথিত পীর’ মো. সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। রোববার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার হোসেন। শুনানি শেষে আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৯ নভেম্বর ভুক্তভোগী নারী ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলার আবেদন জানান। ট্রাইব্যুনাল অভিযোগটি পর্যালোচনা করে সেটিকে এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। পরবর্তীতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) একটি দল আসামিকে গ্রেপ্তার করে।

মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন সংস্কৃতিকর্মী। ২০২১ সালে স্বামীর ব্যবসায়িক সুবাদে তার সঙ্গে সোহেল রানার পরিচয় হয়। পরবর্তী সময়ে ওই নারীর শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে চিকিৎসাসেবার কথা বলে সোহেল রানা তাকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের আস্তানায় ডেকে নেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০২৩ সালের ২৪ আগস্ট বিকেলে আধ্যাত্মিক চর্চা ও চিকিৎসার অজুহাতে ভুক্তভোগীর চোখ-মুখ কালো কাপড়ে বেঁধে একটি বিশেষ কক্ষে নিয়ে যান সোহেল রানা। সেখানে তাকে নির্যাতন ও ধর্ষণ করা হয় এবং সম্পূর্ণ ঘটনার ভিডিও ধারণ করে রাখা হয়। ধারণকৃত ওই ভিডিও দেখিয়ে তাকে নীরব থাকতে বাধ্য করেন অভিযুক্ত ব্যক্তি। এরপর একইভাবে আরও একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের মঙ্গলার্থে তদবির দেওয়ার কথা বলে তাকে আবারও আস্তানায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন সোহেল রানা।