টাঙ্গাইলের মির্জাপুরে নিজের বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন।

দণ্ডপ্রাপ্ত ২৫ বছর বয়সী ইউনুস মণ্ডল মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের সিরাজ উদ্দিন ও নিহত ফুলমালা বেগম দম্পতির ছেলে। তিনি মায়ের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন এবং কৃষিকাজ করতেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউনুস তার মাকে গালিগালাজ করেন। একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়। পিপি জানান, ইউনুস প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মাকে গালিগালাজ করতেন।

হত্যাকাণ্ডের পর নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ ইউনুসকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করে। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। অভিযোগ গঠনের সময়ও আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছিলেন আসামি। সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন ও আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত তাকে এই দণ্ড প্রদান করেন।