জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এই চক্রের অপতৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। গত ১৫ নভেম্বর রবিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। তারা এনআইডি সংশোধনের প্রলোভন দেখানোর পাশাপাশি অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে। এরপর হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা অর্থ আদায় করছে।

নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, এনআইডি সংশোধন বা পরিচয়পত্র সংক্রান্ত কোনো ধরনের সেবা প্রদানের ক্ষেত্রে ইসি হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে না।

এ ধরনের জালিয়াতি থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কমিশন। এনআইডি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সেবা বা তথ্যের জন্য নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করতে বলা হয়েছে।