আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার শংখনদীর ওপর তৈলারদ্বীপ সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম পশ্চিম পটিয়া আনোয়ারা বাঁশখালী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (০৪) জুলাই সকালে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে শ্রমিকরা জড়ো হয়ে সেতুর উত্তর পাশে সড়কের উপরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

সমাবেশ ও মানববন্ধনে একরাম এর সভাপতিত্বে শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মো টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো আইয়ুব আলী, পেয়ার মোহাম্মদ, মঈনুদ্দিন লিপু, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো হোসেন, ৭ নং সভাপতি মো জালাল উদ্দিন, ব্যবসায়ী রাসেল হাবীব, মো ইউনুচ, মো হোসেন, গাড়ির ড্রাইবার মোরশেদ, জাহেদ, কুদ্দুস, আক্তার, সাইফুর রহমান,মো ছৈয়দ, জাকির, মোজাফ্ফর, মো টিপু, নাজিম উদ্দিন, ফারুক, পিএবি সড়ক শ্রমিক ইউনিযনের সদস্য মো কাশেম,আরিফ, প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন দোহাজারী সড়ক বিভাগ কর্তৃক নির্ধারিত তালিকার চেয়ে যানবাহন থেকে অতিরিক্ত টোল নিচ্ছে তৈলারদ্বীপ সেতুর ইজারাদার। অতিরিক্ত টোল আদায় বন্ধ করার জন্য কর্তৃপক্ষ নিকট আহবান জানান। অন্যথায় বহত্তর কর্মসুচী ঘোষনা করা হবে বক্তারা হুশিয়ারী দিয়েছে। বক্তারা সড়ক কর্তৃপক্ষের নির্ধারিত তালিকায় টোল আদায়ের দাবি জানান। উল্লেখ্য যে জে এ ট্রেডিং এর মালিক জহির উদ্দীন তৈলারদ্বীপ সেতুর ইজারাদার। শুক্রবারে দায়িত্ব পাবার পর থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। ইজারাদারের পক্ষে আজিজুল হক আজিজ জানায় সরকারী নিয়ম অনুযায়ী টোল অাদায় করা হচ্ছে। অতিরিক্ত টোল নেয়ার প্রশ্নই অসে না। প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।