খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার সেনা জোন এর উদ্যোগে একটি বেসরকারি স্কুল ঘর মেরামত, অসহায় ব্যক্তির ঘর সংস্কার এবং চিকিৎসার জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার(১৫ জুন) দুপুর সাড়ে ১২টায় খাগড়াছড়ি জোন সদরের বাগান বিলাসের অডিটোরিয়ামে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুুদান বিতরণ করেন জোন কমান্ডার লে.কর্নেল আবুল হাসনাত।

জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত পিএসসি বলেছেন, পাহাড়ে বসবাসরতরা আমরা একে অপরের ভাই ভাই। সকলে মিলেমিশে পার্বত্যাঞ্চলকে শান্তির নীড়ে পরিণত করতে হবে। তাই যে কোন ধরনের সংকটে যে কোন বিপদে-আপদে পাহাড়ের মানুষের সুখ-দু:খে পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী।

তিনি আরও বলেন, পাশে থাকার এই চেষ্টা অব্যাহত থাকবে। পাহাড়ে গরিব, অসহায় ও দুস্থদের সেবা প্রদানের লক্ষে এ ধরনের নিয়মিত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। মানুষের সেবা প্রদানের লক্ষ্যে খাগড়াছড়ি জোন নিয়মিত, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ধরনের মানবিক ও উন্নমূলক অনুদানমূলক কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর তালুদার রাব্বাী, জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন শিহাবসহ আগতরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।