পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও আন্দোলনের মধ্যে আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। গত সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়ে প্রস্তাব জমা দিয়েছিলেন। মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর নেতাদের সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে, অতীতের মতোই তারা কৌশলগত অবস্থান নেবেন। মালিকদের সাধারণ কৌশল হলো শুরুতে কম মজুরি প্রস্তাব করা এবং পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় তা বাড়ানো। গত পাঁচটি মজুরি বোর্ডে মালিকদের প্রস্তাব শ্রমিকদের প্রত্যাশার চেয়ে অনেক কম ছিল, যা প্রায়শই আন্দোলনকে আরও উসকে দেয়। পরবর্তীতে দীর্ঘ দর-কষাকষির পর মালিকপক্ষ তাদের প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে সম্মত হয়।

বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ১ ডিসেম্বর কার্যকর হয়। শ্রম আইন সংশোধনের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়কাল পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করায় আগামী ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর হবে। সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত ও তুরস্কের মধ্যে বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরিই সর্বনিম্ন। বাংলাদেশে ন্যূনতম মজুরি ১০২ ডলার, যেখানে ভারতে ১২৪ ডলার, পাকিস্তানে ১৩৫ ডলার, ভিয়েতনামে ১৬৩ ডলার, ইন্দোনেশিয়ায় ১৭২ ডলার, কম্বোডিয়ায় ২০৮ ডলার এবং চীনে ২৯৪ ডলার। এছাড়া দেশের জাহাজভাঙা, ট্যানারি, নির্মাণ ও স মিল খাতেও ন্যূনতম মজুরি পোশাকশিল্পের চেয়ে বেশি।

গত ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের ২০ হাজার ৩৯৩ টাকার দাবির বিপরীতে মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবের পর মিরপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বড় ধরনের আন্দোলন ছড়িয়ে পড়ে। তিন সপ্তাহের সেই আন্দোলনে রাসেল হাওলাদার, ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের চারজন পোশাকশ্রমিক প্রাণ হারান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিকেরা প্রায় ২০০ কারখানা বন্ধ রেখেছিলেন। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে মালিকপক্ষ আগের প্রস্তাবের চেয়ে ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দেয়, যা পরে চূড়ান্ত হয়।

চলতি মাসের ১ তারিখে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মালিকপক্ষ নিজেদের মজুরি প্রস্তাব গত সপ্তাহেই চূড়ান্ত করেছে। এ জন্য গত বুধবার বিজিএমইএর বর্তমান সভাপতি সাবেক সভাপতিদের সঙ্গে বৈঠক করে তাদের সমর্থন নিয়েছেন। যদিও তিনি বাড়তি মজুরি ধাপে ধাপে বাস্তবায়ন এবং তার জন্য সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনাসহ বিভিন্ন দাবি জানিয়েছিলেন, তবে তাতে সায় মেলেনি। বিজিএমইএ এবং বিকেএমইএর যৌথ মতবিনিময় সভায় অধিকাংশ মালিক জানিয়েছেন যে, ১৪ হাজার টাকার বেশি মজুরি দেওয়া তাঁদের জন্য কঠিন হবে, কারণ মজুরি বাড়লেও ক্রেতারা পোশাকের দাম বাড়ান না। বিজিএমইএর একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেষ পর্যন্ত বিজিএমইএ ১৫ হাজার টাকার আশপাশের মধ্যে প্রাথমিক মজুরি প্রস্তাব দেবে। পরে দর-কষাকষিতে প্রয়োজনে তা বাড়ানো যেতে পারে। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান আজ রোববার জানিয়েছেন যে, আগামীকাল বোর্ডের সভায় তারা মজুরি প্রস্তাব জমা দেবেন, তবে টাকার অংক নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।