চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে শক্তিমত্তা প্রদর্শন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদেরকে প্রকাশ্যে পাইপগান, পিস্তলসহ দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া দিতে দেখা যায়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে।
গত মঙ্গলবার (০৬ জুন) সকাল থেকেই দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় চৌদ্দগ্রাম বাজার ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিনত হয়েছিল। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে বর্তমান এমপি মুজিবুল হক ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান গ্রুপের পৌর আ’লীগ নেতা মনসুর আলম আজাদ, পৌর যুবলীগ নেতা ফরাস উদ্দীন রিপন এবং আরিফুর রহমান মামুন, ও বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক সহ আরও অনেককে জিম্মি করে হামলা চালায় মুজিবুল হক এমপির সমর্থকরা।
জানা গেছে, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান গত মঙ্গলবার রোড শো করার অনুমতি চায় পুলিশ প্রশাসনের কাছে। এদিকে বর্তমান এমপি মুজিবুল হক মুজিব’র অনুসারীরা উপজেলা আ’লীগের পক্ষ থেকে জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষনা করেন। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় মহাসড়কে যান চলাচল কিছুটা বাধাগ্রস্ত হয়।
ঢাকা গেন্ডারিয়া থানায় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন সাহা গনমাধ্যমকে জানান , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে চৌদ্দগ্রাম বিক্ষোভ প্রতিবাদ মিছিলে অংশ করার জন্য বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক সহ আমরা কয়েক জন চৌদ্দগ্রামের উদ্দেশ্যে আসি, হঠাৎ করে চৌদ্দগ্রাম যাওয়ার পথে হোটেল তাজমহলে মুজিবুল হক মুজিব এমপির সমর্থিত নেতাকর্মীদের একাংশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের নেতৃত্বে মিয়াবাজারস্থ তাজমহল হোটেলের অবস্থান নেন। আমরা লালবাগ রাস্তা মাথায় আসার পর পরেই এমপির সমর্থকরা আমাদের উপর অর্তকিত হামলা চালায়। , এ হামলার শিকার হয়েছে কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক তমিজ উদ্দিন সেলিম, বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক সহ গাড়িতে থাকা বিভিন্ন নেতাকর্মী।
তিনি বলেন, এই প্রোগ্রামকে কেন্দ্র করে আজ আমাকে মেরে ফেলার জন্য গত ৬ তারিখ থেকে হুমকি দিয়ে যাচ্ছে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার প্রতিবাদ না করে, তারা আমাদেরকে প্রতিহত করার জন্য ও মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলার যুবলীগের আহবায়ক শাহ জালাল মজুমদারের অনুসারীরা যেন অনুষ্ঠানে না আসতে পারে এমন প্রস্তুতি নিয়েছিলো। আমি প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করবো, বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক সহ আমরা অনেকে প্রাণনাশের হুমকির মধ্যে দিয়ে জীবন যাপন করছি। তাই চৌদ্দগ্রাম আওয়ামী রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে যারা প্রকাশ্যে অস্ত্র দিয়ে নিরহ লোকদের গুলি করেছে তাদেরকে অতি শিগ্রই আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়।
চৌদ্দগ্রাম আওয়ামী রাজনীতি ধ্বংসের পথে দিন দিন হেঁটে যাচ্ছে , এমন অভিযোগ তুলে ধরেন পৌরসভা সাবেক মেয়র মিজানুর রহমান, ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার।




