কক্সবাজার প্রতিনিধিঃ কাউন্সিলর হিসেবে কক্সবাজার পৌরসভায় নতুন মুখ হিসাবে যুক্ত হয়েছেন ৩ নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, ৪ নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর এহেসান উল্লাহ, এবং ৭ নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু।
গতকাল ১২ জুন অনুষ্টিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে পৌরসভার ১২ টি সাধারণ ওয়ার্ড এবং ৪ টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৩ জন ছাড়া বাকি সবাই পুরাতন কাউন্সিলররাই নির্বাচিত হয়েছেন। এবারে নতুন মুখ হিসাবে পেয়েছেন ৩ নং ওয়ার্ড থেকে আমিনুল ইসলাম মুকুল, তিনি ৩ নং ওয়ার্ড থেকে এর আগে ২ বার নির্বাচন করেছিলেন তখন এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বচিত হয়েছিলেন নব নির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী। ৪ নং ওয়ার্ডে এবার সবাইতে তাক লাগিয়ে দিয়ে বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এহেসান উল্লাহ। এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল সহ অনেক হেভীওয়েট প্রার্থীকে তিনি পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হন।
এদিকে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন ৭ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু। তিনি ৭ নং ওয়ার্ডের সব চেয়ে দীর্ঘসময় ধরে জনপ্রতিনিধি হিসাবে থাকা কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকি জামশেদকে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হন।




