কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে জরুরি সাড়াদান পদ্ধতি উপজেলা পর্যায়ে দূর্যোগঝুঁকি, দায়িত্ব ও কার্যাবলি, ঝুঁকিহ্রাস কার্যক্রমের উপর দিন ব্যাপী সাড়াদান মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জুন) কুতুবদিয়া উপজেলা পরিষদ হল রুমে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় এবং বড়ঘোপ ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যাপক মৌলভী আবুল কালাম আজাদের কোরআন পাঠের মধ্যদিয়ে কর্মশালা শুরু হয়।
ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার শুভেচ্ছা বক্তব্য শেষে মৌলিক প্রশিক্ষণ কর্মশালা জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনার মিডিয়া কমিউনিকেশন রিসোট পারসন ছৈয়দ আশরাফ তথ্য সম্বলিত দূর্যোগ বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে দূর্যোগ প্রশমন, দূর্যোগের পূর্বে এবং পরবর্তীতে করনীয় নিয়ে আলোচনা হয়।

প্রশিক্ষণে কুতুবদিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন সরকার, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম সিকদার, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলহাজ আলা উদ্দিন আল আযাদ, লেমশীখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, বড়ঘোপ ইউপির প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, জাইকার প্রতিনিধি জামাল উদ্দিন, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস, কে, লিটন কুতুবী, সিপিপির দক্ষিণ ধুরুং ইউনিয়ন টিম লিডার মাষ্টার ফরিদুল আলমগণ প্রশিক্ষণে সারমর্ম চিত্র তুলে ধরেন।
এ মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় কুতুবদিয়া উপজেলা দূর্যোগ কমিটির সদস্য এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




