নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ এক ইজিবাইক চালককে আটক করেছে শাহ্পুরী হাইওয়ে পুলিশ।আজ সোমবার (১২ জুন)সন্ধ্যা সাড়ে ৬ টায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের গয়ালমারা এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উলচামরী হ্নীনা এলাকার মোঃ মাইন উদ্দিন (২৫)।
কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কক্সবাজারমুখী লেনে গয়ালমারা এলাকা হ’তে হাইওয়ে পুলিশ টহল ডিউটি করাকালীন সময় এক ইজিবাইক চালক হাইওয়ে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে শাহপুরী হাইওয়ে থানার এটিএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ইজিবাইক চালককে আটক করেন।
এসময় তার ইজিবাইক তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ঠ থানায় মাদক আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 265




