রাঙ্গুনিয়া প্রতিনিধি: বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় আজ শুক্রবার (০৯ জুন) রাঙ্গুনিয়া উপজেলায় বন নির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জীবিকা উন্নয়ন তহবিল এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ -আল-মামুন।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।
অনুষ্ঠানে ৩৭৭ জন বন নির্ভরশীল জনগোষ্ঠীর মাঝে ৯৫ লক্ষ ৪’শ টাকা এবং বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ২৮ টি পরিবারের মাঝে ৮ লক্ষ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
Post Views: 354




