নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সুতি শাড়ী ও থ্রীপিচসহ বিভিন্ন পণ্য সামগ্রীতে সয়লাব নগরীর মার্কেটগুলো। বিশেষ করে নগরের রিয়াজউদ্দীন বাজার কেন্দ্রীক গড়ে উঠা শাড়ী চোরাকারবারী সিন্ডিকেটগুলো প্রতিনিয়ত এহেন ব্যবসা পরিচালনা করছে সংশ্লিষ্ঠ প্রশাসনের গুটিকয়েক দূর্ণীতিবাজ কর্মকর্তার প্রত্যক্ষ ইন্ধনে। মাঝে মধ্যে মাসোহারা প্রদানে গড়িমসি করলে শাড়ী আটক করা হয়। কিন্তু প্রকৃত শাড়ী চোরাকারবারীদের গ্রেফতার করা হয় না। অথচ কে বা কারা এই ব্যবসা পরিচালনা করছে তা সংশ্লিষ্ঠ প্রশাসন জানে, কিন্তু তাদের রহস্যজনক কারণে গ্রেফতার করা হয়না।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি হ’তে জানা গেছে, গত ০৬ জুন রাতে মিরসরাই থানা পুলিশ কর্তৃক ১ কোটি ১৬ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ২৩০৫ পিস ভারতীয় শাড়ী কাপড় উদ্ধারসহ দু’জন লেবারকে আটক করেছে।
পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় এবং মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬ জুন রাত পৌনে ৩টায় এসআই মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রেস নোট সূত্রে জানা গেছে, ফেনী জেলার সীমান্ত এলাকা হতে দুইটি হাইচ, যাহার(রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১৩-৮১৭২, এবং রেজিঃ নং-চট্ট:মেট্রো-চ-১১-৫৪২৫) যোগে বিপুল পরিমানের ভারতীয় শাড়ী কাপড় সরকারী কর ফাকি দিয়া চট্টগ্রামের দিকে নিয়া আসতেছে। এ সময় অভিযান চালিয়ে ২৩০৫ পিস ভারতীয় শাড়ী জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লক্ষ ১০ হাজার টাকা। সাথে লেবার মোঃ সোহাগ(৩৭), পিতা-মৃত শরীফ উদ্দিন, মাতা-মৃত তাহেরেন্নেছা, সাং-দক্ষিণ সোনাপাহাড়(শামসুল আলম ড্রাইভার বাড়ী), ৩নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম, ও মোঃ রেজাউল করিম প্রকাশ রনি(২৬), পিতা-মোঃ নুরুল হক, মাতা-খুদেজা বেগম, সাং-উত্তর আমবাড়িয়া(নুরুল ড্রাইভার এর বাড়ী), ৩নং ওয়ার্ড, ১২নং খৈয়াছড়া ইউপি, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ভারতীয় শাড়ী কাপড় ও চোরাচালান কাজে ব্যবহৃত হাইচ গাড়ী দুইটি উপস্থিত সাক্ষীদের সম্মূখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে মীরসরাই থানার মামলা নং-০৭,তাং-০৬/০৬/২০২৩ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫-ডি রুজু করা হয়েছে।




