আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় গলায় ফাঁস দিয়ে ইয়াছমিন আকতার প্রকাশ উর্মী (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (০৮ জুন) সকাল সাড়ে ৯টায় রায়পুর ইউনিয়নের ৪নংওয়ার্ড ওয়াহেদ আলী বাজার এলাকায় নিজ রুমের চালের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা যায়,, উর্মী রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোল্লাপাড়া ঘাটকুল এলাকার আব্দুস সত্তারের মেয়ে। গত প্রায় ২বছর আগে একই ইউনিয়নের ৪নংওয়ার্ড ওয়াহেদ আলী বাজার এলাকার মুহাম্মদ হাসনের ছেলে মোঃ কাশেমের সাথে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় ৷
ঘটনার বিষয়ে স্থানীয়রা এবং উর্মী’র শশুর বাড়ির লোকজন জানান, সকালে তার স্বামী কাজে গেছে। শাশুড়ীও বাইরে ছিলো। এই ফাঁকে নিজ রুমে গিয়ে আত্মহত্যা করে উর্মী।
উর্মীর পিতা আবদুস সাত্তার জানায়, সকাল ১১টায় খবর পায় যে আমার মেয়ে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করে এখনো অবগত নয়।
তিনি আরো বলেন, আমার মেয়ের স্বামী আত্মহত্যা পর পলাতক রয়েছে।
আনোয়ারা থানার ওসি মির্জা মুহাম্মদ হাছান বলেন, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা ধারণা করা হচ্ছে।
Post Views: 177




