লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় উত্তর বড়হাতিয়া হিন্দুপাড়ায় গাছে ডালের সাথে ঝুলে রাজিব দত্ত (২৫) নামের ১ যুবকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (০৮ জুন) লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। উত্তর বড়হাতিয়া হিন্দুপাড়ার দুলাল দাশের বাড়ির সামনে পুকুরপাড়ে গাছের ডালে ঝুলে এ যুবক আত্মহত্যা করেছে বলে জানা যায়।
সকাল সাতটায় স্থানীয় লোকজন তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে সংবাদ দেয় লোহাগাড়া থানায়। যুবক রাজিব দত্ত সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনৈক অনিল দত্তের পুত্র বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে পূর্বের রাতে যেকোনো একসময় সে আত্মহত্যা করেছে।
জানা যায়, গত দু’ দিন আগে এ ব্যক্তি লোহাগাড়া উপজেলার উত্তর বড়হাতিয়া গ্রামে হিন্দুপাড়ায় এসেছিল আত্মীয়ের বাড়িতে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
স্থানীয় সূত্রমতে, ঘটনাস্থলে পাহাড়ী মদের বোতল ও সিগারেট পাওয়া গেছে। তার আত্মহত্যার সঠিক কোনো কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।




