লিটন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়ায় পৃথক পৃথক ভাবে একই দিনে পুকুরে ডুবেছে তিন শিশু, তাদের মধ্যে দেড় বছরের রাইসা মনি নামের এক শিশু আজ রবিবার (০৪ জুন) সকালে পুকুরে ডুবে মারা গেছে। সে উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলী পাড়ার রিফাতের কন্যা।

পুকুরে ডুবা অবস্থায় উদ্ধার করে তাৎক্ষনিক কুতুবদিয়া উপজেলা হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

একই দিন বিকালে বড়ঘোপ ইউনিয়নের রোমাই পাড়ার আবদুল কাদেরের পুত্র মোহাম্মদ (১৮মাস) এবং রুহুল কাদেরের পুত্র ইমাদ (৩) বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। লোকজন দেখে দুই শিশুকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে।

তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত দুই শিশু সুস্থ আছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেন।