গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের সাম্প্রতিক মহড়া ও ঘটনাবলির দিকে কড়া নজর রাখছে সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়েও চিন্তা-ভাবনা করছে কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সরকার এখনই বড় ধরনের বলপ্রয়োগের মাধ্যমে জানমালের ক্ষতি করতে চায় না, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না।

পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে আজ বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়ার পরিপত্র জারি করা হয়। এর আগে দুপুরের পর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছিল যে তাঁদের সরিয়ে দেওয়া হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে গোপালগঞ্জের ডিসি করা হয়েছে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে। এছাড়া গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকেও বদলি করে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। আগস্টে সরকার পতনের পর থেকেই সেখানে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন। গত কয়েক দিন ধরে তাঁরা রাস্তা অবরোধ করে মিছিল করছেন। আজ রোববার লগি–বইঠা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। এই মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেছেন দলটির নেতা-কর্মীরা।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, গোয়েন্দা তথ্যানুযায়ী, দেশের বাইরে থেকে স্থানীয় নেতা–কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে এবং বিগত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগের নেতা–কর্মীরা গোপালগঞ্জে জড়ো হয়েছেন, যা সরকারি স্থাপনায় হামলার ঝুঁকি তৈরি করছে।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে আজ আরও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যা নিয়ে মোট ছয় প্লাটুন বিজিবি সেখানে দায়িত্ব পালন করছে। এর আগে ১০ নভেম্বর তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। এছাড়া আশপাশের জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে গোপালগঞ্জে। সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সহিংসতা বাড়লে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন।কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।