মোঃ সফিউল আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণকাজে নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ঠ ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পের কাজ সম্পন্ন না করে প্রকল্পের ৭৬ লাখ টাকা উত্তোলন করে নিয়ে গেছে। স্কুলের উন্নয়ন কাজ যথাসময়ে না হওয়ার কারণে ছাত্র/ছাত্রীরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে।
এমন দৃশ্যের দেখা মিললো কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়ন ধনিজকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি।স্কুল প্রতিষ্ঠানের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও সেই টাকা হাতিয়ে নিচ্ছে আওয়ামীলীগ নামধারী কিছু অসাধু ঠিকাদার।
স্থানীয়রা জানান, স্কুল প্রতিষ্ঠানের জন্য কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরে-ও ঠিকাদার সঠিক ভাবে কাজ করছেনা। আমরা সরকারি কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো এই প্রতিষ্ঠানের প্রতি নজর দেওয়ার জন্য। এই ভাবে যদি ঠিকাদাররা সঠিক ভাবে কাজ না করে , তাহলে শেখ হাসিনা যে ভাবে বাংলাদেশ ডিজিটাল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, তা কখনো সফল হবে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলটির ২য় তলা ভবনের কাজের জন্য ৭৬ লক্ষ টাকা সরকারী বাজেট হয়।, গত ২০২২ সালে কাজটি ঠিকাদারের মাধ্যমে কাজটি শুরু হয়, কিন্তু কাজটি পুরাপুরি শেষ না করে কাজটি বন্ধ করে ঠিকাদার পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি যে ভাবে নজর দিয়েছেন এই ভাবে কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী নজর দেয়না।দেশে শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে আসছেন, কিন্তু কিছু ঠিকাদারের কারণে স্কুল ভবনগুলোর ভালো ভাবে কাজ হচ্ছেনা।এই ভবনটির জন্য সরকার ৭৬ লক্ষ টাকা বাজেট করেছে কিন্তু টিকাদার ২০ লক্ষ টাকার মতো কাজ করে বাকি টাকা আত্মসাৎ করার লক্ষ্যে পালিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি কাজটি কি কারণে একবছরেও এখন পর্যন্ত শেষ হয়নি কাজটি।



