প্রেস বিজ্ঞপ্তি: প্রাণোচ্ছল মানবিক পরিবেশে স্বপ্নীল বাঙালী পানছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গতকাল শুক্রবার (০২ জুন)বিকালে পানছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়ে গেল “স্বপ্নীল বাঙালী” পানছড়ি উপজেলা শাখার সমন্বয় সভা। এতে সভাপতিত্ব করেন শাহিল হিমু।
সভা সঞ্চালনা করেন রবিউল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নীল বাঙালী কেন্দ্রীয় পরিচালনা পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি গোলাম আল মুদাচ্ছের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি সাবিনা জোহর, অর্থ সম্পাদক মো. বোরহান ও কার্যকরী সদস্য রনিক।
এতে আরো উপস্থিত ছিলেন স্বপ্নীল বাঙালী সংগঠনের শুভকাঙ্ক্ষী ও সাবেক পানছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের যুবপ্রধান মোফাজ্জল হোসেন ও সামাজিক সংগঠন মানবকল্যাণ ফাউন্ডেশন’র সভাপতি মতিয়র রহমান ও সাধারণ সম্পাদক মিঠুন শাহা।
অংশগ্রহণকৃত সকল সদস্য ও অতিথিবৃন্দ তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন এবং মানবতার সেবায় সকলকে নিঃস্বার্থভাবে যার যার অবস্থান থেকে যথাসাধ্য ভাবে চেষ্টা করার মানবিক আহ্বান জানান এবং সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে সকল ভেদাভেদ ভুলে মানবতাকে স্বার্থের ঊর্ধে রেখে নিবেদিত প্রাণে মানবতার সেবায় সর্বদা এগিয়ে আসার অঙ্গীকারবদ্ধ হন।




