বশির আহমেদ,বান্দরবান প্রতিনিধি: পার্বত্য এলাকার শান্তি শৃংঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশের যেকোন দুর্যোগে এই বাহিনী সামনে এগিয়ে দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে।

আজ রবিবার (২৮ মে) দুপুরে বান্দরবান সেনানিবাসের অফিসার্স ম্যাসে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ (এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি) এর সাথে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের পাশাপাশি দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীর প্রতিটি সদস্য সজাগ রয়েছে। কোন সন্ত্রাসী গোষ্টি দেশের স্বার্বভৌমত্ব নিয়ে যুদ্ধ সৃষ্টি করলে তাদের একবিন্দুও ছাড় দেয়া হবে না।
।