রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ নৃশংস ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার বাসিন্দা মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।

নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসে থাকা তাদের চাচা আতিক বসুনিয়ার কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ এলাকা পার হওয়ার পর বাসযাত্রীদের নামিয়ে দেওয়া হলেও আতিক বসুনিয়াকে নামতে দেওয়া হয়নি। এ সময় গাড়ির হেলপার ও সুপারভাইজার তাকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার গলায় গামছা পেঁচিয়ে ধরে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আতিক বসুনিয়া বলেন, ‘আমার কাছে টাকা ছিল। সবাইকে নামিয়ে দিলেও আমাকে নামতে দেয়নি। হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেছিল। তখন মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে আসে। এ সময় চলন্ত অবস্থায় তারা দুজনকে লাথি মেরে বাস থেকে ফেলে দেয়।’ আতিক আরও জানান, তিনি চিৎকার করলে একটি মাইক্রোবাস ঘটনাটি দেখে পথরোধ করে এবং স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটকায়, অন্যথায় তাকেও মেরে ফেলে দেওয়া হতো।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে খবর পেয়ে তাদের একটি দল জিগাতলা এলাকায় গিয়ে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। উদ্ধারকারী দলের সদস্য ও ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের জানিয়েছেন যে, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ইতোমধ্যে গাড়ির চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে।