সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ তিন দফা দাবিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। ধর্মঘটটি সর্বাত্মকভাবে সফল করার জন্য সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় ইউনিয়নভুক্ত বিভিন্ন উপ-কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, দাবি আদায়ের লক্ষ্যে গত ৮ নভেম্বর সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কিন্তু প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ১২ নভেম্বরের সভায় সোমবার থেকে ধর্মঘটের এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবহন মালিক ও শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার; সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্দিষ্ট পার্কিং স্থান নিশ্চিত করা এবং ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহারসহ ট্রাক-পিকআপের মালামাল এসব ছোট যানবাহনে বহন বন্ধ করা; এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, কদমতলী টার্মিনালের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতাদের মামলার আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ না মিললেও অভিযোগপত্রে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন তারা। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে সিএনজি ও মাইক্রোবাস পার্কিংয়ে বাধা ও মামলা দেওয়া হলেও ইজিবাইক ও টমটমে ঝুঁকিপূর্ণভাবে ট্রাকের মালামাল পরিবহনের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে নেতৃবৃন্দ অভিযোগ তোলেন। একইসঙ্গে ব্যাংক চালান গ্রহণ করা হলেও অটোরিকশার নম্বর দেওয়া বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করা হয়। এসব ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সোমবার ভোর থেকে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালনের জন্য সকল পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের (রেজি নং বি-১৪১৮) সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ এবং সদস্য শেখ আজিজ, সাইফুল ইসলাম, শাহাব উ
পরিবহন মালিক-শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে -১.




