খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সিন্ধুকছড়িতে ভাল্লুকের আক্রমণে চোখ হারাল যুবক। অনেচান ত্রিপুরা(২৬) নামের এক যুবক ভাল্লুকের আক্রমনে গুরুতর আহত হয়েছেন।আজ মঙ্গলবার(২৩ মে) সকালে পাহাড়ের পাশে জমিতে কাজ করার সময় তাকে ভাল্লুক আক্রমণ করে। আহত যুবক সিন্ধুকছড়ি নোয়াপাড়া গ্রামের সুকান্ত মহাজন পড়ার উপেন্দ্র ত্রিপুরার ছেলে।এ ঘটনায় তার একটি চোখ উপড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাজীব কর ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ভাল্লুকের কামড়ে একজন আহত হয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পরিবারে কেউ অভিযোগ করতে আসেনি।
Post Views: 196



